Description
সোনামণির ৬ মাস পূর্ণ হলো? পুষ্টির শুরুতে রোলেড ওটস!
৬ মাস বয়সের পর থেকে শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাড়তি পুষ্টির প্রয়োজন হয়। আর প্রথম সলিড বা শক্ত খাবার হিসেবে রোলেড ওটস হতে পারে মায়েদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং নিরাপদ পছন্দ। বিশেষ প্রক্রিয়ায় ভাপে সেদ্ধ করে চেপে চ্যাপ্টা করা এই ওটস বাচ্চার পেটের জন্য যেমন আরামদায়ক, তেমনই পুষ্টিতে ভরপুর।
কেন ৬ মাস+ শিশুদের জন্য রোলেড ওটস একটি ‘সুপারফুড’?
সহজে হজমযোগ্য ও নরম: ওটসে থাকা বিশেষ ফাইবার শিশুর নতুন সলিড খাবার হজম করার প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্যের ভয় দূর করে।
বাড়ন্ত বয়সের শক্তি: এতে রয়েছে জটিল শর্করা (Complex Carbs), যা শিশুকে সারাদিন খেলোধুলা করার এবং একটিভ থাকার দীর্ঘস্থায়ী শক্তি জোগায়।
হাড় ও পেশীর গঠন: ওটসে থাকা প্রাকৃতিকভাবে উচ্চমাত্রার প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বাচ্চার হাড় ও পেশী মজবুত করতে দারুণ সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এর অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন বি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) শক্তিশালী করে তোলে।
অ্যালার্জির ভয় নেই: এটি সম্পূর্ণ গ্লুটেন-মুক্ত এবং প্রাকৃতিকভাবে নিরাপদ, যা বাচ্চার নরম পেটের জন্য একদম পারফেক্ট।

Product reviews
No reviews yet.