Description
হোমমেড হরলিক্স উপাদানঃ
ওটস, যব, গম, ভুট্টা, কাজু বাদাম, কাঠ বাদাম, পাউডার দুধ, তালমিছরি।
একটি শিশুর সঠিক বেড়ে ওঠার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি। আর সেই পুষ্টি যদি হয় একদম ঘরোয়া পরিবেশে তৈরি, তবে মায়েদের দুশ্চিন্তা অর্ধেক কমে যায়। আফরিন হোমমেড বেবি ফুড নিয়ে এলো “হোমমেড হরলিক্স”, যা আপনার সোনামণির প্রতিদিনের এনার্জি বুস্টার হিসেবে কাজ করবে।
কেন আমাদের হোমমেড হরলিক্স সেরা? (উপাদান ও তাদের কাজ):
১. ওটস ও যব: এগুলো ফাইবার বা আঁশের চমৎকার উৎস। যা বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
২. গম ও ভুট্টা: বাচ্চার শারীরিক বৃদ্ধি এবং প্রতিদিনের খেলার জন্য প্রয়োজনীয় শক্তি বা ক্যালরি জোগায়।
৩. কাঠবাদাম ও কাজুবাদাম: বাদামকে বলা হয় ‘ব্রেইন ফুড’। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বাচ্চার বুদ্ধি ও মেধা বিকাশে সরাসরি ভূমিকা রাখে এবং চোখের দৃষ্টি ভালো রাখে।
৪. তালমিছরি: আমরা কোনো রিফাইন চিনি ব্যবহার করি না। প্রাকৃতিক তালমিছরি বাচ্চার খাবারের রুচি বাড়ায় এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
৫. এলাচ: হজম শক্তি বৃদ্ধি করে এবং খাবারে একটি চমৎকার প্রাকৃতিক সুগন্ধ নিয়ে আসে।
বিস্তারিত উপকারিতা:
• মেধা ও বুদ্ধি বিকাশ: বাদামের শক্তিশালী পুষ্টি উপাদান শিশুর মস্তিষ্কের কোষগুলোকে সচল রাখে, যা পড়াশোনা ও কাজে মনোযোগ বাড়ায়।
• হাড় মজবুত করা: এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস বাচ্চার হাড়ের গঠন শক্ত করে এবং দাঁত উঠতে সাহায্য করে।
• সুস্থ ওজন বৃদ্ধি: প্রাকৃতিকভাবে বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে, যা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সম্ভব।
• সহজে হজমযোগ্য: প্রতিটি উপাদান ধুয়ে, শুকিয়ে এবং হালকা আঁচে রোস্ট করে গুঁড়ো করা হয়, তাই এটি অত্যন্ত হালকা এবং খুব সহজে হজম হয়।
• কেমিক্যাল মুক্ত: বাজারে অনেক হেলথ ড্রিঙ্কসে কৃত্রিম গন্ধ ও চিনি থাকে, কিন্তু আমাদের হরলিক্সে কোনো প্রকার প্রিজারভেটিভ বা বাড়তি রঙ নেই।
বয়স সীমা:
আপনার সোনামণির বয়স ১০ মাস পূর্ণ হলেই এটি খাওয়াতে পারবেন। এছাড়া যেকোনো বয়সী শিশু এমনকি স্কুলের বাচ্চারাও এটি নিয়মিত খেতে পারবে।
খাওয়ানোর নিয়ম:
• হালকা কুসুম গরম দুধের সাথে ২ চামচ হোমমেড হরলিক্স মিশিয়ে সরাসরি খাওয়াতে পারেন।

Product reviews
No reviews yet.